• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে এডিসি রিয়াজ এর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

দখিনের বার্তা
প্রকাশিত মে ২, ২০২৬, ১৭:৪২ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে এডিসি রিয়াজ এর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে এডিসি রিয়াজের শাস্তির দাবিতে মানববন্ধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই -গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত বরিশাল মেট্রোজেনের অতিরিক্ত পুলিশ সুপার(এডিসি) রিয়াজ হোসেনের (পিপিএম) বিরুদ্ধে মানববন্ধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। তিনি বলেন,”এডিসি রিয়াজ হোসেন জুলাই আগস্ট আন্দোলনে হামলার সাথে জড়িত। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করছি। অতিদ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আপনারা। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাই অভিযুক্ত এডিসিকে বদলি করুন”।
এডিসি রিয়াজ হোসেন সহ জুলাই গণঅভ্যুত্থানে হামলা চালানো অন্যান্যদের ও বিচার চেয়ে প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধন শেষে সাধারন শিক্ষার্থীরা ডিআইজি অফিসে(বরিশল রেঞ্জ) তাদের স্বাক্ষর যুক্ত একটি স্মারকলিপি পেশ করেন।উক্ত স্মারকলিপিতে এডিসি রিয়াজ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। সাধারণ শিক্ষার্থীরা এসময় বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শকের কার্যালয়ে বৈঠক করেন।
স্মারকলিপিটি গ্রহণ করেন ড.মো: সাইফুল্লাহ বিন আনোয়ার(অতিরিক্ত উপ-মহাপরিদর্শক,এডমিন এ্যান্ড ফিনান্স)।