• ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সিটি কর্পোরেশন চলছে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাংগঠনিক সম্পাদকের নিয়ন্ত্রণে

দখিনের বার্তা
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬, ১৭:৩৮ অপরাহ্ণ
বরিশাল সিটি কর্পোরেশন চলছে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাংগঠনিক সম্পাদকের নিয়ন্ত্রণে
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল সিটি কর্পোরেশন চলছে বঙ্

আওয়ামী লীগ সংগঠন নিষিদ্ধ করলেও এর সাথে সম্পৃক্ত সহ-যোগী অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দের দ্বারাই নিয়ন্ত্রিত সরকারি বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রম। বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসনিক দায়িত্ব সহ একযোগে গুরুত্বপূর্ণ ৫ টি প্রধান দায়িত্বে রয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস। এনিয়ে আলোচনা সমালোচনার পাশাপাশি রাজনৈতিক বিতর্কের তোপের মুখে পরতে পারেন প্রশাসকের দায়িত্বে থাকা বরিশাল বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড বিলকিস জাহান শিরিন কে।এমনটাই বিভিন্ন আলোচনায় মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশন এর তৎকালীন বিএনপির মেয়র আহসান হাবীব কামাল পরিসংখ্যানবীদ পদে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় দলীয় প্রভাবে স্বপন কুমার দাস কে নিয়োগ দিতে বাদ্ধ হয়েছিলেন৷ এছাড়াও রাজনৈতিক ভাবে সরাসরি আওয়ামী পরিবারের হয়ে নগর ভবনের দাপ্তরিক নথিপত্রও নগর ভবন থেকে শেখ হাসিনা র ভাইপো সাদিক আব্দুল্লাহর বাসায় নিয়ে সমালোচিত হলেও ক্ষমতার দাপটে প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়া হয়নি এবং অদৃশ্য কারণে নেয়াও হচ্ছে না নিয়মমাফিক পদক্ষেপ। বিসিসি’র একাধিক দায়িত্বশীল কর্তাব্যাক্তীরা এ বিষয় রাজনৈতিক কারণে নাম না প্রকাশের শর্তে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন বিসিসির প্রয়োজনের তুলনায় প্রায় দীগুন লোকবল রয়েছে অথচ একব্যক্তীকেই ৫ গুরুত্বপূর্ন শাখা প্রধানের গুরুদায়িত্ব প্রদান করার বিষয়টি কোনভাবেই বোধগম্য হচ্ছে না। স্বায়ত্তশাসিত বরিশাল সিটি কর্পোরেশন এর নাগরিক সেবার মান নিয়ে সচেতন মহল সহ সাধারণ নগরবাসিদের মধ্যে অসন্তোষ প্রকাশ ক্রমশ বেড়েই চলেছে অথচ যোগ্যতাসম্পন্ন কর্মচারী থাকা সত্বেও তাদের কোন দায়িত্ব না দিয়ে বসিয়ে বসিয়ে রাজস্ব ভান্ডার থেকে মোটা অংকের বেতন ভাতা সমানে প্রদান করাটাকে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করা হচ্ছে। অপরদিকে একই সাথে একব্যক্তীকেই ৫ টি শাখা প্রধানের দায়িত্ব দেয়ায় সঠিক ভাবে কোনটি কাজই সঠিক ভাবে সম্পন্ন করতে হিমশিম খেতে হচ্ছে ফলে নাগরিক সেবার মান নিয়ে সংশয় থাকাটা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেছে নাগরিক সচেতন মহল। জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)এর প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বের সাথে সাথে আর আই শাখা প্রধান, পরিচ্ছন্নতা বিভাগের মশক নিধন এর প্রধান,বালু মহলের প্রধান এর দায়িত্ব পালন করে আসছে দীর্ঘ সময় ধরে। শেখ হাসিনার ভাইপো সাবেক সিটি মেয়র ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহসর সাজ্জাত সেরনিয়াবাত এর আগে বালু মহল, আর আই শাখা প্রধান সহ বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ করতো এরপর সরকার পতনের পর থেকে তাদের এ্যাজেন্ট হিসেবে সুপরিচিত বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস তার দায়িত্ব গুলো নিজে পালন করে আসলেও তাদের গড়া সিন্ডিকেট এর অবৈধ আয়ের বিশাল একটি ভাগ নিয়মিত পলাতক সাজ্জাদ সেরনিয়াবাত কে প্রদান করে আসছে এমন অভিযোগ ক্ষোদ নগরভবনের কর্তাব্যক্তী সহ সংশ্লিষ্ট শাখার কর্তব্যরতদের আলোচনায় শোনা যায়। আড়ালে থেকে শেখ হাসিনা র ভাইপো সাদিক আব্দুল্লাহ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তর এখনো স্বপ্ননের মতো বিশ্বস্ত এ্যাজেন্ট দ্বারা নিয়ন্ত্রণে রাখছে বলে বিশ্বাস যোগ্য বিভিন্ন সূত্রের প্রাপ্ত তথ্য মতে জানা গেছে।বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসনিক দপ্তর সূত্রে জানা গেছে, তৎকালীন মেয়র প্রয়াত আহসান হাবীব কামাল পরিসংখ্যান বিদ (ব্লক পোষ্ট) এ আওয়ামী লীগের সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে স্বপন কুমার দাস কে নিয়োগ প্রদান করে। এরপর সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হওয়ার পরে নিয়মবহির্ভূত ভাবে ব্লক পোষ্ট থেকে তাকে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব প্রদান করে। এরপরের মেয়র শেখ হাসিনা র আপন ফুপাতো ভাই খোকন সেরনিয়াবাত মেয়র নির্বাচিত হবার পরে পরিসংখ্যান বিদ ব্লক পোষ্ট থেকে প্রশাসনিক পদে দায়িত্ব প্রদানের কোন বিধান না থাকায় তাকে প্রশাসনিক পদ থেকে তার স্বপদে আইনি বিধানের আলোকে সুস্পষ্টভাবে উল্লেখ করে নথিভুক্তিকরে নির্দেশনা প্রদান করে। যা তার ফাইলে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। অদৃশ্য ক্ষমতাবলে এর আগের প্রশাসক নিয়ম ভঙ্গ করে পুনরায় তাকে প্রশাসনিক পদে দায়িত্ব প্রদানের বিষয় টি চাকুরী বিধি লঙ্ঘন হওয়া স্বত্বেও কোন ব্যবস্থা গ্রহণ না করে বর্তমান প্রশাসকও বরিশাল সিটি কর্পোরেশন এর অতিগুরপূর্ণ শাখা প্রশাসনিক পদে বহাল রেখেছেন৷ এবিষয়ে বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসনিক কর্মকর্তা সহ একাধিক শাখা প্রধানের গুরুদায়িত্ব পালন করা স্বপন কুমার দাস বলেন,এবিষয়ে বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসনিক কর্মকর্তা সহ একাধিক শাখা প্রধানের গুরুদায়িত্ব পালন করা স্বপন কুমার দাস বলেন, অফিস আদেশ পত্রের মাধ্যমে তাকে দায়িত্ব প্রদান করায় তিনি অফিস আদেশ মোতাবেক দায়িত্ব পালন করছেন। নাগরিক সেবা ব্যহৃত হবার বিষয় টিতে তিনি নীরব ভুমিকা পালন করে সাবেক মেয়র নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সাজ্জাদ সেরনিয়াবাত রাজনৈতিক প্রভাবে তার বর্তমান দায়িত্ব গুলো পূর্বে পালন করেছেন বললেও তাদের এজেন্ট হিসেবে সেসকল দায়িত্ব পালন করে তাদের মোটা অংকের অর্থপ্রদানের বিষয় টা ভিত্তি হীন বলেও দাবী করছেন তিনি।