• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা পারভেজ মল্লিকের হাত ধরে বৈষম্যবিরোধী নেতার ছাত্রদলে যোগদান

দখিনের বার্তা
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৫:১৪ অপরাহ্ণ
বিএনপি নেতা পারভেজ মল্লিকের হাত ধরে বৈষম্যবিরোধী নেতার ছাত্রদলে যোগদান
সংবাদটি শেয়ার করুন....

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যান্টনমেন্ট থানার সদস্য সচিব ইকরামুল হাছান সাদ আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেছেন।

যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের উপস্থিতিতে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।

ইকরামুল হাছান সাদ পারভেজ মল্লিকের হাতে ৬ ফেব্রুয়ারি ফুলের তোড়া দিয়ে এবং তাঁর হাত থেকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করেছেন।

এ সময় ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ইকরামুল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যেই মূলত পারভেজ মল্লিকের হাত ধরে এই রাজনৈতিক পরিবর্তন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যান্টনমেন্ট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতার ছাত্রদলে যোগদানে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে।

যোগদান অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং সাদকে নতুন রাজনৈতিক পথচলায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।