• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কীর্তনখোলায় গভীর রাতে যৌথ অভিযান: ড্রেজার ও ৪ বাল্কহেড জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

দখিনের বার্তা
প্রকাশিত জুন ২৫, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
কীর্তনখোলায় গভীর রাতে যৌথ অভিযান: ড্রেজার ও ৪ বাল্কহেড জব্দ, ৩ লাখ টাকা জরিমানা
সংবাদটি শেয়ার করুন....


বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে গভীর রাতে এক ঝটিকা অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে একটি ড্রেজার ও চারটি বাল্কহেড জব্দ করার পাশাপাশি জড়িতদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
​আজ ২৫ জুন ২০২৬, রাত ২:৩০ মিনিটে বরিশালের শায়েস্তাবাদ জুনাহার এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

​কোস্ট গার্ডের প্রত্যক্ষ সহায়তায় এবং বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব আজহারুল ইসলামের নেতৃত্বে এই টাস্কফোর্স অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

​প্রশাসন সূত্রে জানা গেছে, নদী ভাঙন রোধ এবং সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।