• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা অভিযানে দুই সন্ত্রাসী ককটেলসহ আটক

দখিনের বার্তা
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৪:০৮ অপরাহ্ণ
সেনা অভিযানে দুই সন্ত্রাসী ককটেলসহ আটক
সংবাদটি শেয়ার করুন....

 

সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা (৫৫) ও তার ভাই বাচ্চু প্যাদাকে (৪৫) আটক করা হয়েছে।

এসময় ছয়টি ককটেল ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে ৮ ফেব্রুয়ারি সকালে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা ও তার ভাই বাচ্চু প্যাদাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযানে সারোয়ার প্যাদার মিয়ারচরের বাসা থেকে ছয়টি ককটেল (হাতবোমা) ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে ককটেল ও অস্ত্রগুলো ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।

একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোন সহিংসতা মূলক কর্মকান্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।